নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম ইকবাল হোসেন ফারহান (১২)। সে একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে এবং স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। সে গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়রা এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদ্রাসাছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬