‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে’

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
পথসভায় শেখ ফরিদুল ইসলাম

পথসভায় শেখ ফরিদুল ইসলাম © টিডিসি ফটো

বাগেরহাটের রামপাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘আপনারা বিএনপির প্রতি আস্থা রাখুন। বিএনপি গণমানুষের জনপ্রিয় দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’  

শনিবার(২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কালেখারবেড় দীঘির পাড়ে লিফলেট বিতরণ ও পথসভায় এ সব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। সবাইকে সচেতন থাকতে হবে। কোনোভাবেই পতিত স্বৈরাচারের কোন ফাঁদে পা দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।  

উল্লেখ্য, রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইজারাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। 

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬