এবার কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM

© ফাইল ফটো

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে  কাজ করছে ফায়ার সার্ভিস ৮ টি ইউনিট।

এসব ইউনিটের মধ্যে ৬টি সেখানে কাজ করছে এবং বাকি ২টি এখন পথে আছে, শিগগিরই যোগ দেবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ৪৪ মিনিটে করাইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

রাকিবুল হাসান বলেন, আজ রাত ১২ টা ৪৬ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৫ ইউনিট কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে আরও ৫ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।”

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়েছে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬