কর্মবিরতি প্রত্যাহার, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা প্রত্যাহার করেছেন। ফলে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথারীতি চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, বর্তমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বৃহস্পতিবার মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং কিছু সময় চান।

এতে কর্মকর্তা-কর্মচারীরা ৩০ দিনের সময় দিয়েছেন। গণনা আগামী রবিবার থেকে শুরু হবে। নতুন এমডি আশ্বস্ত করেছেন যে, এই সময়ের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত করা হবে।

তারা আরও জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নতুন এমডির প্রতি সম্মান রেখে আপাতত ৩০ দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি বিধিমালা চূড়ান্ত না হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬