‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে’

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

দেশের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। 

ওই পোস্টে নুর প্রশ্ন রেখে বলেন, ‘পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে, আরও হবে বলে আঁচ করা যাচ্ছে। এর দায় কার?’ 

তিনি আরও বলেন, ‘যারা জাতীয় সরকারের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে রাজনীতিবিদদের মাইনাস করে পছন্দের সার্কেল নিয়ে ‘যেমন খুশি তেমন সাজো’ মার্কা সরকার গঠন করেছেন তারাই এ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন। প্রতিবিপ্লব শুধু পরাজিতদের দ্বারা ঘটে না, বিজয়ীদের বিভাজিত অংশের দ্বারাও ঘটে!’

এদিকে, আজ  বৃহস্পতিবার দুপুরে নুরুল হক নুরের নেতৃত্বে রাশেদ খানসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠকে বসেছে।

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬