ইসির সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
 নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদে

নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদে © সংগৃহীত

নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীয় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে রাশেদ খানসহ ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। 

এর আগে, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের দায়িত্ব নেওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এরপর, গত ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে ইসির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

আর্জেন্টিনার গোল করার পর কেন উদযাপন করেন না স্কালোনি, কুসংস…
  • ২৭ জুন ২০২৬
হাম  উপসর্গে আবারও ৪ শিশুর মৃত্যু 
  • ২৭ জুন ২০২৬
চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন ন…
  • ২৭ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
  • ২৭ জুন ২০২৬
আবারও সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৭ জুন ২০২৬
সন্তান না হওয়ার পেছনে সমান দায়ী পুরুষও, তবু চিকিৎসায় অবহেলা
  • ২৭ জুন ২০২৬