আগামীকাল ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM

© সংগৃহীত

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানায়, এই ১৩ ঘণ্টা গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

ট্যাগ: গ্যাস
বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬