নেত্রকোনায় ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-জারিয়ায় ট্রেন চলাচল বন্ধ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
পূর্বধলায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে

পূর্বধলায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে © টিডিসি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া অভিমুখী ট্রেনটিতে এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশনের মাস্টার মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটি জারিয়া-ঝানজাইল এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। ট্রেনটি জারিয়া স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে রয়েছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আসিফ মাহমুদ

জহিরুল ইসলাম বলেন, আগুন লাগার পর রেলের কর্মী ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

তিনি বলেন, জারিয়াগামী আরেকটি লোকাল ট্রেন শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছে। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করা হবে। তখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬