দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স সেবা চালু

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। যানবাহনের অভাবে কোনো পোষা প্রাণী যেন কষ্ট না পায়, এ সেবার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা করা হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান এ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে।

জানা গেছে, এই পেট অ্যাম্বুলেন্স পোষা প্রাণীকে নিকটস্থ ভেটেরিনারিতে বা শহরের বাইরে দীর্ঘ দূরত্বে নিয়ে যেতে পারবে। সেবার চার্জ সাধারণ অ্যাম্বুলেন্সের মতো, যা সব পোষ্য মালিকের জন্যই সাশ্রয়ী। এই অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করা যাবে www.susthotaa.com এ। এছাড়া, 09601 222 777 নম্বরে কল করে জরুরি সেবার নেয়া যাবে। নিয়মিত অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এ উদ্যোগে ৫০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সুস্থতা’র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের পোষা প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমার একটি পোষা কুকুর ছিল। যেহেতু আমার নিজের গাড়ি ছিল না, তাই কুকুরকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি রেন্ট করতে হতো। অনেক চালকই রাজি হতেন না ওকে নিতে। তারা বলতেন, গাড়িতে পোষা প্রাণী নেওয়ার অনুমতি নেই তাদের।’

তিনি আরও বলেন, ‘আমাকে অসংখ্যবার এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি, মানুষের মতো পোষা প্রাণীরও একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।’

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬