শেখ হাসিনাকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ না বলার আহ্বান সামান্তা শারমিনের

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
সামান্তা শারমিন

সামান্তা শারমিন © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “সাবেক প্রধানমন্ত্রী” না লিখতে পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। সে খুনি হিসেবে নিজেকে পরিচিত করেছে। বাংলাদেশের মানুষ তাকে খুনি হিসেবে চেনে। কিন্তু কতিপয় মিডিয়া তাকে এখনো সাবেক প্রধানমন্ত্রী লিখছে। আমরা আহ্বান জানাচ্ছি, হাসিনার নামের আগে “খুনি” যুক্ত করে খুনি হাসিনা লেখার জন্য।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে জাতীয় নাগরিক কমিটির রাইজিং উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘আমরা জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে বলছি, অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার, গণপরিষদের নির্বাচন নিয়ে কাজ করে যেতে হবে। এ সময় তিনি উপস্থিত নাগরিকদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।’

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সেলের সম্পাদক ফয়সাল মামুন, কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন, মেহেদী হাসান, অ্যাডভোকেট মহিবুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু।

এ সময় জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা এবং আহত কয়েকজন আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় মহিলা জামায়াতের শোক প্রকাশ
  • ২৬ মার্চ ২০২৬
১৫% বিশেষ প্রণোদনা না পাওয়ায় জ্যেষ্ঠ শিক্ষকদের ক্ষোভ
  • ২৬ মার্চ ২০২৬
ইবনে সিনায় চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৬ মার্চ ২০২৬
যুদ্ধ থামাতে ‘ক্ষমতার আওতায় সবকিছু করতে’ রাষ্ট্রগুলোর প্রতি…
  • ২৬ মার্চ ২০২৬
ভিডিও প্রকাশ করে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরান…
  • ২৬ মার্চ ২০২৬
স্ত্রীর দায়ের কোপে হাসপাতালে ভর্তি স্বামী
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence