যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া

যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া © টিডিসি ফটো

বাংলাদেশ যুবলীগের কার্যনির্বাহী সদস্য, ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর জামাল উদ্দিন ভূইয়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা ওই মামলার ২১নং আসামি ফেনীর এ যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে আইনের আওতায় আনতে ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় ‘এক টাকার মাস্টার’সহ যে ৭ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬