ইউপি চেয়ারম্যান নবী হোসাইন গ্রেফতার

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
নবী হোসাইন

নবী হোসাইন © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। 

চকবাজার থানার ওসি গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইনকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ, এলাকায় গরু ও মহিষ চুরি, ডাকাতি, লবণ মাঠ দখল, চিংড়ি ঘের দখলসহ ১৬টি মামলা রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মজজুর কাদের ভুঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, নবি হোসাইনকে চকরিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান। আমাদের থানায় আনার পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে তোলা হবে।

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ
  • ০৫ অক্টোবর ২০২৬
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
  • ০৫ অক্টোবর ২০২৬
গণিতে সবসময় ১০০-তে ১০০, ক্লাস টেনের প্রশ্ন হুবহু এইটের পরীক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচের আগে ক্লাব নিয়ে নতুন সিদ্ধান্ত মেসির
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬