৯ ঘণ্টা পর স্বাভাবিক সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ট্রেন

ট্রেন © সংগৃহীত

দীর্ঘ ৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উদ্ধার তৎপরতার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর রেল চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
 
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬