সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ।

এদিন ফজরের নামাজের পর বয়ান করছেন ভারতের মোরসালিন। বয়ানের বাংলা তরজমা করছেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান-আকিদার তালিম।

আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সা’দ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ।

উল্লেখ্য, এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সা’দ অনুসারিদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬