রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ: আজহারী

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদেরকে গালি দেয় মৌলবাদী আর রাজাকার বলে। রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা ‘অ্যাওয়ার্ড’ হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। ধৈর্যই হলো আমাদের শক্তি। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো মানুষের উদ্দেশে পবিত্র কোরআনের সুরা আজহাবের ৩৫ নম্বর আয়াতের তাফসিরকালে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এমন একটি গাছ, যার ফল সুমিষ্ট। ধৈর্য ধারণ করুন, ভালো ফল পেয়ে যাবেন। ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ আছেন। মোমিনেরা ধৈর্য ধারণ করেন বলেই সুফল অর্জন করেন।

তিনি বলেন, মিথ্যা হলো মহাপাপ। মোবাইল ফোনের কারণে মিথ্যা আরও বেড়েছে। আমাদের অনেকেই মিথ্যা বলেন। আদালতে মিথ্যা সাক্ষ্য দেন, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্যে অনেকের ফাঁসিও হয়েছে। আমাদের নবী (সা.) জীবনে একটা মিথ্যাও বলেননি। মিথ্যাবাদীদের সাপোর্ট করা যাবে না। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এ ক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে যাবেন।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬