বিমানবন্দর থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল

আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল © সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুয়েল ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড করেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বিগত সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬