সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
নিহত ফিরোজ হোসেন

নিহত ফিরোজ হোসেন © সংগৃহীত

সাতক্ষীরার সদর উপজেলার কুখরালী এলাকায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিজ ঘেরে পানি সেচ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন। 

নিহত যুবকের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, সকালে ফিরোজ হোসেন ঘেরের পানি সেচের জন্য বিদ্যুৎ-চালিত মোটরপাম্পের সুইচ চালু করেন। এ সময় অসাবধানতাবশত লিকেজ হওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৫ অক্টোবর ২০২৬