নিখোঁজের একদিন পর বাগানে মিলল শিশুর মরদেহ

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের একদিন পর মমিন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী নাসির ডালির বাগানে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

মমিন বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ডালি বাড়ির মহিউদ্দিনের ছেলে।

এ বিষয়ে মমিনের নানি বলেন, বৃহস্পতিবার (১৩ ফেব্রিুয়ারি) দুপুর থেকে মমিন নিখোঁজ ছিল। খেলা করতে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। আমরা অনেক খোঁজা খুঁজি করেছি, মাইকিং ও করিয়েছি। আজ সকাল ৭ টায় আমাদের পার্শ্ববর্তী একজন জুরুরি কাজ সারতে নাছির ডালির বাগানের দিকে গেলে লাশ দেখে চিৎকার দেয়।

দেউলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ফয়েজ বলেন, গতকাল থেকেই নিখোঁজ ছিল আজ সকালে স্থানীয়রা লাশ দেখে চিৎকার দেয় পরে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬