কাল ময়মনসিংহে মাহফিলে আসছেন আজহারী

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

ময়মনসিংহে মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিল ঘিরে জেলার সবচেয়ে বড় ভেন্যু সার্কিট হাউস মাঠ প্রস্তুত করা হয়েছে। ১০-১২ লাখ মানুষ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জানা গেছে, আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি ময়মনসিংহে আসছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘ময়মনসিংহ বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে, আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

মাহফিলকে সফলভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৬০ ফুট বাই ৩০ ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শকদের সুবিধার্থে ২২টি এলইডি স্ক্রিন ও দুই শতাধিক মাইক বসানো হয়েছে, যাতে দূর থেকেও বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও জেনারেটর সংযোজন করা হয়েছে, যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে।

মাহফিলটিতে সভাপতিত্ব করবেন কাতলাসেন কাদেরিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস শাইখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম। 

মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬