জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

ফেনীতে নামাজরত অবস্থায় আবদুল আলিম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিজান রোড এলাকার তমিজিয়া জামে মসজিদে জুমার নামাজের সময় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল আলিম ঢাকার সাভার এলাকার বাসিন্দা। ফেনীতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবদুল আলিম তমিজিয়া মসজিদের নির্মাণ কাজে (রাজমিস্ত্রি) ফেনীতে অবস্থান করছিলেন। দুপুরে মসজিদের তৃতীয় তলায় জুমার নামাজের প্রথম রাকাত চলাকালীন সময়ে তিনি ফ্লোরে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা নামাজ শেষে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফুল আমিন রিজভী নামে এক মুসল্লি বলেন, নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পাশে একটি ব্যাগ, দুইটি ডিম, একটু মরিচের গুঁড়া ও লবণ রাখা ছিল। এসব হয় তো খাওয়ার জন্য নিয়েছিলেন। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। 

এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মিরাজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

ট্যাগ: জাতীয়
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬