বাংলাদেশের সীমানায় ঢুকে বিএসএফের লাঠিচার্জ, আহত ৫

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বাংলাদেশের সীমানায় ঢুকে বিএসএফের লাঠিচার্জ

বাংলাদেশের সীমানায় ঢুকে বিএসএফের লাঠিচার্জ © ভিডিও থেকে সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাঁচজন বাংলাদেশিকে লাঠিচার্জ করে আহত করার অভিযোগ উঠেছে।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বালাতারী সীমান্তের ৯৩০ এইচএস আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) ও রিপন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ শুরু করলে পাঁচজন আহত হন।  

গোরকমণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।  

এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করবে, এটা এত সহজ না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কনটেন্ট নজরদারিতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে মেটা
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence