কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা সাদ্দামসহ গ্রেপ্তার ১৭

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত © ফাইল ফটো

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন জীবনও রয়েছেন। তিনি রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।  

পুলিশ সুপার জানান, সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার, পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।  

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি মো. বজলার রহমান জানান, জেলার সব থানায় একযোগে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়েছে। এতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিভিন্ন পর্যায়ের ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রৌমারী, চর রাজিবপুর, রাজারহাট, ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, উলিপুর, ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও চিলমারীর বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬