‘ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন ধ্বংস করেছে’

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

শিক্ষাঙ্গণে ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর ধরে নিজেদের মতো করে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট।  

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে, যাতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।  

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মনজুরুল করিম, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদুল ইসলাম কিরণ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. ফয়সল এলাহী প্রমুখ।  

সোনাপুর কলেজ আয়োজিত বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেতে ওঠে ক্রীড়া উৎসবে।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬