ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুতবা দিয়ে শুরু হয় এ নামাজ। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম বলেন, নামাজের আগে দুপুর দেড়টার দিকে খুতবা শুরু হয় এবং পরে মুসল্লিরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেন।

এদিকে, শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানে উপস্থিত হন মাওলানা ইউসুফ বিন সাদ এবং তার ছোট ভাই মাওলানা ইলিয়াস বিন সাদ। তারা ময়দানে গিয়ে দীর্ঘ দোয়ায় অংশ নেন, যার ফলে উপস্থিত মুসল্লিরা আবেগপ্রবণ হয়ে পড়েন।

ট্যাগ: জাতীয়
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬