আল্লাহ যাদের ভালোবাসেন না

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

মহান আল্লাহর ভালোবাসা ও তার সন্তুষ্টি অর্জন মুমিন জীবনের পরম লক্ষ্য। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। যে পায় না সে চরম দুর্ভাগা।

আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের সতর্কতার জন্য কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে সেই হতভাগ্যদের কথা উল্লেখ করেছেন—

১. সীমা লঙ্ঘনকারী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৯০)

২. অকৃতজ্ঞ পাপী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৬)

৩. অত্যাচারী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা অত্যাচারীদের ভালোবাসেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)

৪. কাফের: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৫. বিশ্বাস ভঙ্গকারী পাপী: কোরআনে কারিমে  ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাস ভঙ্গকারী পাপীকে ভালোবাসেন না।’ (সুরা : নিসা, আয়াত : ১০৭)

৬. দাম্ভিক অহংকারী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না।’ (সুরা : লোকমান, আয়াত : ১৮)

৭. অপচয়কারী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।’ (সুরা : আনআম, আয়াত : ১৪১)

৮. অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাআলা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না।’ (সুরা : মায়েদা, আয়াত : ৬৪)

৯. ধোঁকাবাজ প্রতারক: কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো ধোঁকাবাজ প্রতারককে ভালোবাসেন না।’ (সুরা : আনফাল, আয়াত : ৫৭) 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।

ট্যাগ: ইসলাম
সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence