শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে আটক ১৩

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির সময় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্দোলন থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১জন অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন বলে জানান তিনি।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। টানা অষ্টম দিনের মতো বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রায় শতাধিক শিক্ষক দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগ মোড় সড়কে নামেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পাশেই অবস্থান নেন। দুপুর আড়াইটার পর পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় জলকামান ব্যবহার করে পানি ছিটানো হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিতে বাধ্য হন। পরে বেলা পৌনে তিনটার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
close