এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে বৈঠকে জামায়াত

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
ইসিতে বৈঠকে জামায়াতে ইসলামী

ইসিতে বৈঠকে জামায়াতে ইসলামী © সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ এক যুগ পর আজ সকাল ১০টার কিছু আগে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনে পৌঁছায়।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর সর্বশেষ আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় দলটি নিবন্ধন বাঁচাতে গঠনতন্ত্র সংশোধন করে কমিশনে জমা দিয়েছিল। তবে পরে দলটির নিবন্ধন বাতিল করা হয়।

বৈঠক শুরুর আগে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে কথা বলব। আমাদের বক্তব্য তাদের জানাব। পরে গণমাধ্যমের সঙ্গেও আমরা কথা বলব।’

ট্যাগ: জামায়াত
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬