আয়নাঘরের ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন ইসলামী বক্তা রফিক মাদানী

১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ইসলামী বক্তা রফিক মাদানী

ইসলামী বক্তা রফিক মাদানী © সংগৃহীত

রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এসময় সেখান থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলামী মাদানীকে। 

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানী।

তিনি বলেন, ‘এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। কসম করে বললেও কাফফারা দিতে হবে না, এই চেয়ারের কারণে কাশিমপুর-২-এ জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন।

খোকন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন; তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন!’

তিনি আরও বলেন, ২ ফিট বাই ৪ ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। নড়াচড়া করতে পারতাম না, নামাজ পড়লে হাতের ২ পাশে দেয়ালে লাগত!

ট্যাগ: আয়নাঘর
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬