মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ড. সালেহউদ্দিন আহমেদ

ড. সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। 

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে।

রংপুরে চার খুনের মামলার এজহারে যা আছে
  • ২৪ আগস্ট ২০২৬
ডাকসুর সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা ‘আভাস’-এর মোড়ক উন্মোচন
  • ২৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক
  • ২৪ আগস্ট ২০২৬
সোয়া কোটি নয়, ১০ মাসে রাকসুর ব্যয় ৬৪ লক্ষ টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্র…
  • ২৪ আগস্ট ২০২৬
আমি বাংলাদেশি—নাগরিকত্ব নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে পররা…
  • ২৪ আগস্ট ২০২৬