আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন প্রচার

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ © সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভানেত্রীর দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তবে আত্মগোপনে থাকলেও সামাজিক মাধ্যমে সরব দলে নেতাকর্মীরা। এরমধ্যে সম্প্রতি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির দাবি করে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি।

সম্প্রতি ‘ইউটিউব ফানি স্ট্যাটাস’ নামের একটি পেজ থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর রীতিমতো তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাহবুব জমাদ্দার নামের একটি আইডি থেকে এ বিজ্ঞাপন পোস্ট করা হয়। পোস্টে তিনি লিখেছেন, ইমারজেন্সি এই পেজটি বিক্রি করা হবে। এ সময় পোস্টের সঙ্গে পেজের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়। সেখানে পেজটিতে তিন দশমিক সাত মিলিয়ন ফলোয়ার দেখা যায়।

পোস্টে ওমর ভাই নামের এক ব্যক্তি বলেন, ১৪০ রুপি দেগা। সাইফ হোসেন নামের ব্যক্তি বলেন, দাম কত। এছাড়া আরও অনেকে নানারকম মন্তব্য করতে থাকেন।

তবে আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফায়েড পেজে এ ধরনের কোনো বিজ্ঞাপন খুঁজে পাওয়া যায়নি।  নিয়মিত দলটির পক্ষ থেকে পোস্টও করতে দেখা গেছে। এমনকি দলটির কেউ পেজ বিক্রির বিষয়টি নিশ্চিত করেননি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬