এখানেই থেমে যাওয়া উচিত: মিজানুর রহমান আজহারী

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

‘Let’s rebuild our nation’ লেখা স্ট্যাটাস হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রথমে স্ট্যাটাস দেন কয়েকজন সমন্বয়ক। এর কিছুক্ষণ পরই জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীও এমন একটি স্ট্যাটাস দেন। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুকে এ স্ট্যাটাস দেন। তিনি পোস্টে লিখেছেন, ‘মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.’ 

এর আগে আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ধরনের পোস্ট দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড পেজে হ্যাশ ট্যাগ দিয়ে ‘rebuildBangladesh’ লেখেন। ফেসবুকে তার স্ট্যাটাস দেওয়ার এক মিনিট পরই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজ ভেরিফায়েড আইডিতে ‘Let's move on Bangladesh, Let's Rebuild Bangladesh’ লিখে একটি স্ট্যাটাস দেন। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমও ‘Let's Rebuild Bangladesh’ লিখে স্ট্যাটাস দিয়েছেন।

মহিলা দল নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950