আ.লীগের প্রচারপত্র বিলির সময় যুবলীগের মৌসুমী আটক

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
মৌসুমী রহমান

মৌসুমী রহমান © সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমানকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

এর আগে গত সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি আওয়ামী লীগের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ খবরে স্থানীয় লোকজন গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পঁচামাড়িয়া এলাকায় ধরে মারধর করেন। পুলিশ গিয়ে সেখান থেকে অহিদুর রহমানকে আটক করে।

এ ঘটনায় অহিদুর রহমানকে মঙ্গলবার পুঠিয়া থানায় পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তাঁর ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। এ অভিযানের অংশ হিসেবে মৌসুমী রহমানের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তবে ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ পড়েনি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম আজ সকালে বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। সেগুলোর কোনোটির মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence