এই সাহস আসে কোথা থেকে, প্রশ্ন মুশফিকুল ফজলের

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
মুশফিকুল ফজল আনসারী

মুশফিকুল ফজল আনসারী © সংগৃহীত

বাংলাদেশে শুধু কিছু দালান বা কংক্রিটের স্থাপনাতেই ফ্যাসিবাদ সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের ব্যবস্থাপনা ও সুশীল সমাজের আবরণে ফ্যাসিবাদ লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। পোস্টটি দেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের বাসস্থান ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছিল।

পোস্টে জনসাধারণের উদ্দেশে মুশফিক লেখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না, এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।’

‘তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’

দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে উন্মুক্ত কারাগার বানিয়ে রাখা খুনি হাসিনার সম্পর্কে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’

তবে এই বক্তব্য রাষ্ট্রদূত হিসেবে সরকারের পক্ষ থেকে নয় উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬