বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
তামান্না জেরিন

তামান্না জেরিন © সংগৃহীত

বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   

জানা গেছে, নেপালে পালানোর উদ্দেশে বিমানবন্দরে অবস্থান করছিলেন তামান্না জেরিন। তার নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হত।

উল্লেখ্য, রাঁধুনী ও পরিচ্ছন্নতা কর্মীর কাজে গত বছরের ২৮ অক্টোবর রাশিয়া গিয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। কিন্তু দালাল তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। পরে যুদ্ধে গিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ হারান হুমায়ুন কবির। আর দুলাভাই রহমত আলী বন্দি রয়েছেন রুশ সেনাবাহিনীর ক্যাম্পে।

পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও রহমত আলী দালালদের প্রতারণার শিকার হন। প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে তাদের পরিবার ১৮ লাখ টাকা খরচ করে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় পাঠায়। প্রথমে ওমরা ভিসায় সৌদি আরব যান। সেখান থেকে ট্যুরিস্ট ভিসায় রাশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের বিক্রি করে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর কাছে। আর রাশিয়ার সেনাবাহিনী তাদের বাধ্য করে যুদ্ধে অংশ নিতে।

এ ঘটনা পর নজরদারি বাড়ায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।

ট্যাগ: আটক
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬