আ.লীগ সভাপতি আউয়াল ও সহ-সভাপতি সাবেক মেয়র মালেকের বাড়িতে আগুন

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এর জেরে বুধবার দিবাগত রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নামফলক ভাঙতে গিয়ে পড়ে আহত শিক্ষার্থী

স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। এর পর রাত ১টার দিকে একদল ছাত্র-জনতা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।

পরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ সময় জনতাকে আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুনের বিষয়ে জানতে পেরেছি।’

উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেবেন। এর পর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। রাত ১২টার পরেই তৎপর হতে দেখা যায় তাদের। গত ৫ আগস্ট দুপুরের পর থেকে রাতভর এই দুই নেতার বাসায় পাঁচ বার করে আগুন দেওয়া হয়।

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence