জাবিতে শেখ মুজিবের মুরাল ও গ্রাফিতি মুছে দিলেন শিক্ষার্থীরা

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থী। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে যায় শিক্ষার্থীরা।

পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও শেখ হাসিনা হলের সামনের মুরাল শিক্ষার্থীরা ভেঙ্গে ফেলে। এছাড়া আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রফিত্তি মুছে দেন তারা৷ 

এসময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। আমদের দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং গণহত্যার দায়ে বিচার করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

এদিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা শুরু করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বাড়িটির একাংশে ভাঙ্গা শুরু করা হয়। এর আগে রাত ১১টার দিকে বাড়িটিতে কয়েকটি বুলডোজার প্রবেশ করতে দেখা যায়।

এর আগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
আইনি জটিলতায় ঝুলছে শিক্ষকদের পদোন্নতি, শাটডাউনে অচল বরিশাল …
  • ২৩ এপ্রিল ২০২৬