ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পিছু হটল সেনাবাহিনী

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© টিডিসি ফটো

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যার পর থেকেই সেখানে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। রাত ৮টার কিছু আগে উত্তেজিত জনতা ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। 

প্রায় ঘন্টাখানেক পর ধানমন্ডি-৩২ নম্বরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে উত্তেজিত ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে।এসময় সেনাবাহিনী ঘটনাস্থলে প্রবেশ করতে চাইলে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়েন তারা। তুমুল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হয় সেনাবাহিনী। পরে ঘটনাস্থল ত্যাগ করেন বাহিনীটির সদস্যরা।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬