আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জুয়েল

আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জুয়েল © সংগৃহীত

প্রাইভেটকার মেরামত করতে আসা আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জুয়েলকে (৪৭) আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহরতলীর মাটিডালী মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার জুয়েল জেলার গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এ সময় তিনি জানান, জুয়েল গাবতলীর শ্রমিক দল নেতা জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালতের আদেশে আগামী ২৭ মে পর্যন্ত তিনি জিল্লুর হত্যা মামলায় জামিনে রয়েছেন তিনি। বুধবার দুপুরে তিনি মাটিডালী মোড়ে প্রাইভেটকার মেরামত করতে একটি গ্যারেজ আসেন। এ সময় স্থানীয় কিছু বিএনপি নেতা-কর্মী জুয়েলকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়।  জুয়েল আরও একটি হত্যা মামলার আসামি। তাকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হবে।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence