প্রতি বছর ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সুপারিশ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
লোগো

লোগো © ফাইল ফটো

প্রতি বছর ৫ শতাংশ হারে সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে  বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

আরও বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬