উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন

পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন © সংগৃহীত

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন কবে—জানাল মাউশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬