জুলাই আন্দোলনে আহতদের বিদেশি চিকিৎসকদের জন্য সুখবর 

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
এনবিআর ভবন

এনবিআর ভবন © সংগৃহীত

জুলাই আন্দোলনে আহতদের বিদেশি চিকিৎসকদের জন্য সুখবর জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আসা বিদেশি চিকিৎসকদের করমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি চিকিৎসকদের ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয় বাবদ যত টাকা দেওয়া হবে, তার সবটাই আয়করমুক্ত থাকবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত   প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেল ভাড়া, খাবার ব্যয় ও বিমানভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে কর অব্যাহতি দেওয়া হলো।

২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ধারার ১ নম্বর উপধারার ক্ষমতাবলে এই অব্যাহতি দিয়েছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের তাদের কাজের জন্য বেতন বা সম্মানীসহ যে কোনো পরিমাণ অর্থ দেওয়া হলে তার ওপর ৩০ শতাংশ পর্যন্ত উৎসে কর কেটে রাখার বিধান আছে।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে বিদেশি চিকিৎসকদের অনুকূলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফি, হোটেল ভাড়া, আপ্যায়ন ব্যয়কে ভ্যাট অব্যাহতি দেওয়া হবে।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬