দুই দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে যেসব এলাকায়

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুই দিন (৪৮ ঘণ্টা) দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, ব্রহ্মপুত্র বেসিন (বি-বি) ২৪ ইঞ্চি ব্যাস × ১০০০ পিএসআইজি গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জিটিসিএল কর্তৃক জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৮টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা টাঙ্গাইল জেলা, চন্দ্রা, ঘাটাইল ক্যান্টনমেন্ট, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ট্যাগ: গ্যাস
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬