গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে নিহত ৩

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
সড়ক দুর্ঘটনার পর তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ

সড়ক দুর্ঘটনার পর তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে শসাবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার জানান, পিকআপ ভ্যানটি নরসিংদী থেকে শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা পিকআপ ভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬