টানা চতুর্থ দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM

© সংগৃহীত

টানা চার দিন ঢাকার বাতাসে দূষণ ভয়ানক ক্ষতিকর পর্যায়ে রয়েছে। গত তিন দিনের মতো আজ বুধবারও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে আছে। সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়, বায়ুমান ৩৭৫। যেখানে বায়ুমান ৩০০ ছাড়ালে সবার জন্য ‘দুর্যোগপূর্ণ’ পরিবেশ ধরা হয়, সেখানে এই শহরে দূষণ ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। অন্যদিকে অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার পরই রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি।

আজ বুধবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার রেকর্ড অনুযায়ী শীর্ষ পাঁচ শহরের মধ্যে আরও রয়েছে পাকিস্তানের লাহোর ও পোল্যান্ডের ক্র‍্যাকো শহর।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। 

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬