পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
বুধবার সকালে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার সকালে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি ফটো

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

এর আগে, রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যান তার সমর্থকরা।

এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৪ জন নামীয় ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এক নারী সহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে পৌর সদরের মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।’

সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকেসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওহাবসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬