ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
টঙ্গীর তুরাগতীরে ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

টঙ্গীর তুরাগতীরে ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ © সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে চলছে তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশর মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই সংবাদ নিশ্চিত করেন।

আজ বুধবার বাদ ফজর বয়ান করবেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। বেলা ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশর মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।

শুরায়ি নেজামের অধীনে গত রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার ৫৮তম আসর।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬