নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM

বিয়ে করে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে জাহিদুল ইসলাম (২২) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্মীয়-স্বজন ফেরার প্রস্তুতি নেয়। পরে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে, এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬