আ.লীগের লিফলেট বিলি, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
সজিব মন্ডল

সজিব মন্ডল © সংগৃহীত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজিব মন্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

সজিব মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক বলেন, রবিবার বিকেলে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজিব মন্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল-ঘুষি মারে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, ছাত্রলীগ নেতা সজিবকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬