তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্রের প্রতিষ্ঠা চায়: নাহিদ

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
মো. নাহিদ ইসলাম

মো. নাহিদ ইসলাম © সংগৃহীত

তরুণ প্রজন্ম মেধাভিত্তিক ও পেশাদার আমলাতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সময় আমলাতন্ত্রকে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি প্রদান করা হয়েছে। যা খুবই দুঃখজনক। এ অবস্থা থেকে বের হয়ে আসার সময় এসেছে। এজন্য আমলাতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন।’

রবিবার (২ ফেব্রুয়ারি) সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হওয়া উচিত। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মমূল্যায়ন পদ্ধতিরও সংস্কারের প্রয়োজন।

রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার রাষ্ট্রীয় সংস্কারের ভিত্তি তৈরি করতে চায়। এজন্য সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনগুলোর প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

নাহিদ আরও বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে—- রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে না।’

এসময় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, ‘এই আন্দোলনে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেই জনগণ ফ্যাসিবাদের বিপক্ষে মাঠে নেমেছে। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।’

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তথ্য উপদেষ্টার সেশন পরিচালনার সময় উপস্থিত ছিলেন। এই সেশনে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণের ২২টি ক্যাডারের ৬০৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কত?
  • ১৩ মার্চ ২০২৬
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ভারতীয় যুবকের নাম
  • ১৩ মার্চ ২০২৬
আফগানিস্তানজুড়ে ফের বিমান হামলা চালিয়েছে পকিস্তান
  • ১৩ মার্চ ২০২৬
রামুতে সিএনজি-ডাম্পারের দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৩
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081