ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধুর মৃত্যু

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM

© সংগৃহীত

মেলা থেকে বাড়ি ফেরার পথে বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)। 

নিহত হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রবিবার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ জন বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যাই।

আল হোসাইন মন্ডলের ভাই বলেন, মেলা থেকে রাতে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট অতিক্রম করার সময় মোবাইল ফোনে খবর পেয়ে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, তারা এক মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফেরার পথে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ওভারটেক করে সামনে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence